পূর্ব মেদিনীপুরে শিল্প সংস্থাকে বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দি নিউজ লায়ন; পূর্ব মেদিনীপুরে শিল্প সংস্থাকে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । যা নিয়ে হস্তক্ষেপ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংগঠন ফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি । ভোটে জেতার পর থেকে হলদিয়ার একাধিক কারখানায় শ্রমিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। যার জেরেই উৎপাদন বন্ধ বলে অভিযোগ শিল্প সংস্থাগুলির।
শিল্প সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কালিপদ ভুইঞার অভিযোগ, স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি অশোক মাইতি তাদের কাছে দাবি করেছেন কয়েকজন শ্রমিককে বদল করতে হবে। কেননা সেইসব শ্রমিকরা ভোটে বিজেপিকে সাহায্য করেছেন। পরিবর্তে তাদের পছন্দের লোক নিয়োগ করতে হবে।
এই দাবিতেই দেউপোতায় শিল্প সংস্থার প্রবেশ পথ বন্ধ করা হয় এবং তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। যার জেরে সংস্থায় উৎপাদন বন্ধ। দফায় দফায় আলোচনা করেও কোনও ফল পাওয়া যায়নি। বিষয়টি সংস্থার তরফে আইএনটিটিইউসির সভাপতি দোলা সেন কেউ জানানো হয়েছে বলে সংস্থার দাবি। যদিও ঘটনার কথা স্বীকার করে নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বও।
Post a Comment